বগুড়ার শেরপুরে ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষ্যে র‌্যালী

“সত্য মিথ্যা যাচাই আগে, ইন্টারনেটে শেয়ার পরে’ প্রতিপাদ্যকে সামনে রেখে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উদ্যোগে এবং শেরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে তৃতীয়বারের মতো বগুড়ার শেরপুরে বৃহস্পতিবার ১২ ডিসেম্বর সকাল ১১টায় ডিজিটাল বাংলাদেশ দিবস ২০১৯ উপলক্ষ্যে যথাযথ মর্যাদায় বর্ণাঢ্য র‌্যালী ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা আইসিটি প্রোগ্রামার মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী সেখ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জামশেদ আলাম রানা, উপজেলা মহিলা ভাইচ চেয়ারম্যান খাদিজা খাতুন, শেরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল কাদের, মাধ্যমিক শিক্ষা অফিসার নজমুল হক। এ সময় উপস্থিত ছিলেন, সিমাবাড়ী ইউপি চেয়ারম্যান গৌর রায় চৌধুরী, শাহ জামাল কামাল, আলী আজগর, শাহজাহানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষার্থী, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়া কর্মসূচির অংশ হিসেবে সেমিনার, আলোচনা সভা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, অনলাইন প্ল্যাটফর্মে আমার দেখা ডিজিটাল বাংলাদেশের ওপর প্রেজেন্টেশন তৈরির প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরুষ্কার বিতরণ করা হয়।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর