জরুরি সফরে বিকালে ভারত যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ইন্ডিয়ান ওশন ডায়ালগ (আইওআরএ) অংশ নিতে তিনদিনের রাষ্ট্রীয় সফরে বিকালে ভারত যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভারতের আমন্ত্রণে মন্ত্রী ইন্ডিয়ান ওশন ডায়ালগে যোগ দিতে বৃহস্পতিবার বিকাল তিনটার দিকে দিল্লির উদ্দেশে ঢাকা ছাড়বেন।

আগামীকাল শুক্রবার নয়াদিল্লিতে ইন্ডিয়ান ওশন ডায়ালগ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সফরে ইন্ডিয়ান ওশন ডায়ালগের সাইড লাইনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র বৈঠক হওয়ার কথা রয়েছে।

মন্ত্রী হিসেবে দায়িত্ব পাবার পর গত অক্টোবরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হয়ে সর্বশেষ দিল্লি সফর করেছিলেন আবদুল মোমেন। এর আগে গত আগস্টে জয়শঙ্কর বাংলাদেশ সফর করেন।

সফর শেষে ১৪ ডিসেম্বর রাতে দেশে ফেরার কথা রয়েছে পররাষ্ট্রমন্ত্রীর।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর