‘বন্ধুপ্রতীম দেশের সঙ্গে উন্নয়নের মহাসড়কে চলতে চায় বাংলাদেশ’

প্রতিবেশী ও বন্ধুপ্রতীম দেশকে সাথে নিয়েই উন্নয়নের মহাসড়কে চলতে চায় বাংলাদেশ, মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

বুধবার (১১ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে এশিয়া-প্যাসিফিক সম্মেলনে এ কথা বলেন পরিকল্পনামন্ত্রী। এসময় তিনি জানান, আগামী ২-৩ বছরের মধ্যে বাংলাদেশ উচ্চ মধ্যম আয়ের দেশে উন্নীত হবে। এলক্ষ্যে ব্যবসা-বাণিজ্য বাড়াতে আঞ্চলিক দেশগুলোর সাথে মুক্ত বাণিজ্য চুক্তি সাক্ষরিত হচ্ছে।

অবকাঠামো উন্নয়নে বড় বড় প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। তবে অর্থনৈতিক অগ্রগতির সাথে বাংলাদেশের মানুষের আয় বৈষম্য বাড়ছে। বৈষম্য কমিয়ে আনতে সরকারকে এখন থেকেই তৎপর হওয়ার পরামর্শ দেন তিনি।

তিনি বলেন, ‘২০৪১ সাল নাগাদ উন্নত দেশের মর্যাদা পেতে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবকাঠামো খাতে উন্নয়নে বড় বড় প্রকল্প বাস্তবায়ন করছেন। গ্রামে পর্যায়ে বিদ্যুৎ পৌঁছে যাচ্ছে। দক্ষ জনশক্তি গড়ে তুলতে প্রচলিত শিক্ষার পাশাপাশি কারিগরী শিক্ষায় জোর দেয়া হচ্ছে। উন্নয়ন অগ্রযাত্রায় এশীয় উন্নয়ন ব্যাংক’সহ উন্নয়ন সহযোগীরা আমাদের বিভিন্ন ভাবে সহযোগিতা করছেন। আশা করি আগামী ২-৩ বছরের মধ্যে আমরা উচ্চ মধ্যম আয়ের দেশের চূড়ান্ত স্বীকৃতি পাবো।’

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর