আজ থেকে ৩ দিন জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ নিষেধ

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য আজ থেকে আগামী রোববার পর্যন্ত সাভার জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) থেকে এ আদেশ বলবৎ থাকবে বলে জানানো হয়েছে।

গতকাল বুধবার (১১ ডিসেম্বর) এক সরকারি তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে। তথ্য বিবরণীতে আরও বলা হয়, ১৬ ডিসেম্বর ভোরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং আমন্ত্রিত অতিথিরা স্মৃতিসৌধ ত্যাগ না করা পর্যন্ত সাভার জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে।

জাতীয় স্মৃতিসৌধের পবিত্রতা ও সৌন্দর্য রক্ষায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বসাধারণের সহযোগিতা কামনা করা হয়েছে বলেও তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর