ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ডিবি পুলিশের সাথে বন্দুকযুদ্ধে আব্দুর রশিদ (৪০) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। সে ঈশ্বরগঞ্জ উপজেলার ঘাগড়া গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাত পৌনে ১ টার দিকে ঈশ্বরগঞ্জ উপজেলার সারহাইল এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ।
তিনি জানান, নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় রাত পৌনে ১ টার দিকে ঈশ্বরগঞ্জ উপজেলার সারহাইল নামক স্থানে আন্ত:জেলা মাদক কারবারি আব্দুর রশিদ বিপুল পরিমান মাদক বেচার উদ্দেশ্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযানে যায় ডিবি পুলিশের দুটি টিম।
ডিবি পুলিশের উপস্তিতি টের পেয়ে গুলি ছুড়ে মাদকব্যবসায়ীরা। পুলিশ আত্মরক্ষার্থে গুলি চালায়। এ সময় সহযোগিরা পালিয়ে গেলেও গুলিবিদ্ধ আব্দুর রশিদ নামে একজনকে আহত অবস্থায় আটক করে পুলিশ। তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
রশিদের বিরুদ্ধে ১৩টি মাদক মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে ২শ গ্রাম হেরোইন, ১শ পিস ইয়াবা ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
বার্তাবাজার/এমকে