পাবনায় জাতীয় পতাকা হাতে হাজারো কন্ঠে জাতীয় সংগীত ও বিজয় উৎসব উদয়াপিত হয়েছে। আজ সকালে সরকারী এডওয়ার্ড কলেজ মাঠে এক ব্যতিক্রমী আয়োজন করেন জেলা প্রশাসন।
এই বিজয়ের মাসে বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রী জাতীয় পতাকা হাতে হাজারো কন্ঠে গেয়ে ওঠে জাতীয় সংগীত। এই ব্যতিক্রমী আয়োজনে মাধ্যমে নতুন প্রজন্মের কাছে স্বাধীনতার চেতনা ছড়িয়ে দিতে এই আয়োজন করা হয়।
জেলা পুলিশ সুপার শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কবীর মাহমুদ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা হাবিুবর রহমান হাবিব, যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ্বস সনি, রানা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুহুল আমিন বিশ্বস রানা, বিজ্ঞান ও প্রয়ুক্তি বিশ^বিদ্যালয়ের প্রক্টার প্রীতম কুমার দাস, এডওয়ার্ড কলেজের অধ্যক্ষপ্রফেসর ড. মোঃ হুমায়ুন কবীর মজুমদার প্রমুখ।
বার্তাবাজার/এমকে