কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ৯ হাজার ৫৬৯ পিছ ইয়াবা উদ্ধার করেছে র্যাব-১৫।এসময় ৭ মাদক কারবারীকে আটক করেছে। র্যাব ১৫ টেকনাফ কোম্পানী লেঃ (এক্স) পিপিএম, বিএন মির্জা শাহেদ মাহতাব তথ্য নিশ্চিত করেন।
মির্জা শাহেদ জানান, বুধবার (১১ডিসেম্বর) সকাল সাড়ে ১১টা নাগাদ টেকনাফ সদর ইউনিয়নের হাতিয়ার ঘোনা আব্দুল আমিনের বসত বাড়ির পেছনে কতিপয় মাদক কারবারী মাদক বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ টেকনাফ ক্যাম্পের সদস্যরা অভিযান পরিচালনা করে।
একই এলাকার ছৈয়দ আলমের পুত্র আব্দুল আমিন (২৮), ফরিদ মিয়ার পুত্র আক্তার হোছন (২৫) এবং উত্তর লম্বরীর মোঃ আলমের পুত্র মোঃ মোস্তাক (২২) কে আটক করে। তাদের দেহ তল্লাশী মাদক বিক্রির ২লাখ ২৩হাজার টাকা ও ৫হাজার পিস ইয়াবাসহ তিন ব্যক্তিকে আটক করা হয়।
আপরদিকে, একই দিন সন্ধ্যা সোয়া ৫টা নাগাদ উপজেলার হোয়াইক্যং-শামলাপুর সড়কে বন বিট অফিসের সামনে ইয়াবা ক্রয়-বিক্রয়কালে ৪ হাজার ৫৬৯ পিচ ইয়াবাসহ ৪ যুবককে আটক করা হয়। তাদের দেহ তল্লাশী করে ইয়াবা গুলো উদ্ধার করা হয়।
আটককৃতরা হচ্ছে হোয়াইক্যং ডইঙ্গাকাটা এলাকার কামালের ছেলে আবু সুফিয়ান ওরফে কফিল, আমতলী এলাকার হাফিজুর রহমানের ছেলে মো. ইদ্রিস, থাইংখালী হাকিম পাড়া এলাকার মৃত আহমদ হোসেনের ছেলে নুরুল হক ওরফে মানু ড্রাইভার ও হোয়াইক্যং জিমংখালী এলাকার ফরিদ আলমের ছেলে সাহাব উদ্দিন।
র্যাব কর্মকর্তা আরো জানান, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।
বার্তাবাজার/এমকে