বাংলাদেশ ব্যাংক ভবনে বিদ্যুৎ নেই সকাল থেকে

রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের ৩০তলা মূল ভবনে সকাল থেকেই বিদ্যুৎ নেই।

এজন্য লিফট বন্ধ থাকায় কর্মকর্তারা ভবনে উঠতে না পেরে নিচে দাঁড়িয়ে আছেন। আবার কেউ কেউ সিঁড়ি দিয়ে উপরে উঠলেও বিদ্যুতের অভাবে কোন কাজ করতে পারছে না।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র আবুল কালাম আজাদ বলেন, কোথায় সমস্যা হয়েছে সেটা খুঁজে বের করার চেষ্টা চলছে। শিগগিরই ঠিক হয়ে যাবে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর