উপযুক্ত পাত্র খুঁজে পূত্রবধূর বিয়ে দিলেন শ্বশুর

ছেলের মৃত্যুর পরে, অল্পবয়সি পুত্রবধূ আর নাতির ভবিষ্যতের কথা চিন্তা করে পুত্রবধূর বিয়ে দিলেন ভারতের দুর্গাপুরের ডিপিএল কলোনির অজয় শাসমল। তিনি বলেন, ‘এটা আমার কর্তব্য ছিল।’

অজয়বাবু মুদির দোকান চালান। মিনিবাসও রয়েছে। প্রায় ৭ বছর আগে তার ছোট ছেলে গৌতমের সঙ্গে দেবশ্রী মাইতির বিয়ে হয়। তাদের একটি ছেলেও হয়। বিয়ের বছর তিনেকের মাথায় গৌতমের অস্বাভাবিক মৃত্যু হয়। ছেলেকে নিয়ে শ্বশুরবাড়িতেই থাকতেন দেবশ্রী।

অজয়বাবু বলেন, ‘আমার সাথে সাথে আমার বৌয়েরও বয়স হচ্ছে। তাই আমার পরে দেবশ্রী আর নাতির কী হবে, সে চিন্তা হতো। শেষে ঠিক করি, দেবশ্রীর বিয়ে দেব।’

উপযুক্ত পাত্রের খোঁজ শুরু হয়। যোগাযোগ হয় দুর্গাপুরেরই করঙ্গপাড়ার বাসিন্দা সন্তোষের সঙ্গে। পরে তার সঙ্গেই দেবশ্রীর বিয়ের প্রস্তাব দেন অজয়বাবু।

সন্তোষ বলেন, ‘গোটা ব্যাপারটা শুনে রাজি হয়ে যাই।’

দু’পক্ষের যোগাযোগ বাড়ে। বিয়েতে রাজি হন দেবশ্রীও। তিনি বলেন, ‘বাবা যা করবেন, আমাদের ভালোর জন্যই করবেন, এ বিশ্বাস ছিল।’

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর