ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২০ রবিবার (১৫ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে।
এদিন সকাল ৯ টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষদ ভবনের ৪২৭ নং কক্ষে চলবে নির্বাচনের ভোট গ্রহণ।
নির্বাচনীদল সমূহঃ
নির্বাচনে আওয়ামীপন্থী শিক্ষকরা ২টি প্যানেল এবং বিএনপি-জামাত যৌথ জোট সমর্থিত শিক্ষকরা ১টি এবং বিএনপি সমর্থিত শিক্ষকদের ১টি আংশিক প্যানেলসহ মোট ৪টি প্যানেল নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করবেন।
নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলা বিভাগের অধ্যাপক ড. সরওয়ার মুর্শেদ।
প্যানেল ও প্রার্থীরাঃ
জানা গেছে, এ বছর শিক্ষক সমিতির সভাপতি-সাধারণ সম্পাদকসহ মোট ১৫টি কার্যকরী পরিষদ পদের বিপরীতে তিনটি পূর্ণ প্যানেল ও ১টি সভাপতি-সম্পাদকের আংশিক প্যানেলে প্রতিদ্বন্দ্বীতা করবেন।
আওয়ামীপন্থী প্যানেলের প্রার্থীরা হলেনঃ
একটিতে সভাপতি পদে হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. কাজী আখতার হোসেন এবং সাধারণ সম্পাদক পদে ইইই বিভাগের অধ্যাপক ড. মাহবুবর রহমান।
অপর প্যানেলে সভাপতি পদে টুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজম্যান্ট বিভাগের সভাপতি অধ্যাপক ড. মাহবুবুল আরেফিন এবং সাধারণ সম্পাদক পদে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আনোয়ারুল হক স্বপন।
বিএনপি-জামাত সমর্থিত প্যানেলের প্রার্থীরা হলেনঃ
সভাপতি পদে আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন এবং আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান সাধারণ সম্পাদক।
এছাড়া বিএনপি সমর্থিত আংশিক প্যানেলের সভাপতি পদে লোক-প্রশাসন বিভাগের অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান এবং সাধারণ সম্পাদক পদে ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক অধ্যাপক ড. শরফরাজ নওয়াজ।
এদিকে নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যেই ব্যাপক প্রচার প্রচারণা চালিয়েছে শিক্ষক সমিতির পদপ্রত্যাশী প্রার্থীরা।
বিশ্ববিদ্যালয়ে শিক্ষক লাউঞ্জ, বিভাগীয় অফিসসহ সব জায়গায় জমে উঠেছে নির্বাচনী আমেজ। ভোটটি নিজের পক্ষে রাখতে ইতোমধ্যেই নানা ধরনের নির্বাচনী অঙ্গীকার নিয়ে ভোটারদের কাছে হাজির হয়েছেন তারা।
বার্তা বাজার/ডব্লিও.এস