সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে রাজধানীতে শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা

সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে রাজধানীর মিরপুরে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত শিক্ষার্থী শিপু আলমের পরিবারের অভিযোগ সিগারেট আনাকে কেন্দ্র করে স্থানীয় কয়েকজন যুবক শিপুকে পিটিয়ে গুরুতর আহত করে। তারপরই মারা যায় শিপু। এ ঘটনায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন পুলিশ।

ঘরে শিপুর স্কুল ড্রেস, বই সবই পড়ে আছে, শুধু নেই শিপু। শোকে বার বার মূর্ছা যাচ্ছেন মা রহিমা খাতুন। মূর্ছা যাচ্ছে বারবার। শিপুর এমন পরিণতি কোন ভাবেই মেনে নিতে পারছেনা স্বজনরা।

শিপুর বোন বলেন, ‘আমার ছোট ভাইকে অনেক অত্যাচার করে মারা হয়েছে, আমরা কেউ জানিনা। আমার ভায়ের কি অপরাধ ছিলো।’

৭ম শ্রেণির শিক্ষার্থী শিপু পরিবারের অভিযোগ, গত ২৩ নভেম্বর মিরপুরের শাহ আলীবাগের গলিতে সিনিয়রদের সিগারেট আনাকে কেন্দ্র করে ১০ থেকে ১২ জন যুবক পিটিয়ে আহত করে শিপুকে, যার নেতৃত্ব দেন এলাকার বড় ভাই মাসুদ। পরে দ্বিতীয় দফায় আবারও পেটানো হয় তাকে। ঘটনার লোমহর্ষক বর্ণনা দেন প্রত্যক্ষদর্শী।

প্রত্যক্ষদর্শী বলেন, একটা ছেলেকে পরে থাকতে দেখেছি যাকে পানি ঢালছে। কিরে পানি ঢালিস কারে। তখন বলে শিপুরে মারছে।

প্রত্যক্ষদর্শী আরেকজন বলেন, অয়ন প্রথমে মারছে পরে অন্য পোলাপান পাঠিয়েছে। ওরা মারার পর শিপু অজ্ঞান হয়ে যায়। তখন অয়ন শিপুর বুকে লাথি মারে।

রাজধানীর বিভিন্ন হাসপাতালে গত ১৮ দিন চিকিৎসাধীন থাকার পর বুধবার সোহরাওয়ার্দী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শিপু। শিপুর মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পরলে মিরপুরের দারারুস সালাম রোড অবরোধ করে বিক্ষোভ করে তার সহপাঠী এবং এলাকাবাসী। প্রায় এক ঘণ্টা পর পুলিশ তাদেরকে সরিয়ে দেয়।

১২ নং ওয়ার্ডের কাউন্সিলর ইকবাল হোসেন টিটু বলেন, যারা এ ঘটনায় জড়িত তাদের সবাকে ধরা হবে। আমরা এ ওয়াদা করেছি শিপুর বাবা-মায়ের কাছে। এই ঘটনায় নিহত শিপুর বাবা বাদী হয়ে মিরপুর থানায় ৭ জনকে আসামি করে করে প্রথমে একটি এটেমটু মাডার মামলা দায়ের করে, পরে আসামীরা জামিনে বের হয়ে পরিবারের সদস্যদের মালমা তুলে নিতে হুমকি দিয়ে আসছে। এখন নতুন করে এই সাত জনকে আসামী করে একটি হত্যা মামলার দায়েরের কথা জানিয়েছেন পরিবার।

এই ঘটনায় পুলিশ কোন মন্তব্য করতে রাজি হয়নি। এমন নির্মম ঘটনার ঘটনার সুষ্ঠু বিচারের দাবি করেছেন স্থানীয়রা।

বার্তা বাজার/ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর