বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শিক্ষক সমিতি নির্বাচনে ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো: আরিফ হোসেন সভাপতি ও পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মো: খোরশেদ আলম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সাধারণ সম্পাদক পদে দুই প্রার্থী সমান ভোট পেলে লটারির মাধ্যমে ড. মো: খোরশেদ আলম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সহ সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে সুজন চন্দ্র পাল, কোষাধ্যক্ষ্য পদে রিফাত মাহমুদ, সদস্য পদে জ্যোতির্ময় বিশ্বাস,সঞ্জয় কুমার সরকার,রিফাত ফেরদৌস,মো: সাদেকুর রহমান,মো: সোহেল রানা,হোসনেয়ারা ডালিয়া,সুনীতি দেবী মন্ডল,শাওন মিত্র, মো: সানবিন ইসলাম,মো: সাজেদুল ইসলাম।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বায়োকেমিস্ট্রি ও বায়োটেকনোলজি বিভাগের বিভাগীয় প্রধান ড. রেহেনা পারভীন।
বার্তাবাজার/কেএ