হবিগঞ্জ জেলা আ.লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত

হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি পূণরায় নির্বাচিত হয়েছেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির, এমপি। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী।

বুধবার (১১ ডিসেম্বর) জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কমিটির ঘোষণা দেন। এর আগে বুধবার বেলা ১২টার দিকে জেলা আওয়ামী লীগের সম্মেলন উদ্বোধন করেন ওবায়দুল কাদের।

জেলা আওয়ামীলীগের সভাপতি এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমপি আব্দুল মজিদ খানের পরিচালনায় প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, আওয়ামীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, আহমদ হোসেন, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য বদর উদ্দিন আহমেদ কামরান, হবিগঞ্জ-১ আসনের এমপি গাজী মোহাম্মদ শাহ নেওয়াজ মিলাদসহ প্রমুখ।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর