ময়মনসিংহে ইটভাটাকে ৩৪ লাখ টাকা জরিমানা

পরিবেশ আইন অমান্য করায় ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ময়মনসিংহের ত্রিশালে ৬ ইটভাটাকে ৩৪ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বুধবার (১১ ডিসেম্বর) বিকেলে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবুল হাসেম।

তিনি জানান, পরিবেশ আইন অমান্য করায় ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ৬ টি ভাটাকে ৩৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই অবাধে গড়ে উঠেছে অর্ধশত ইটভাটা। ওইসব ভাটায় অমান্য করা হচ্ছে পরিবেশ আইন।

জেলার সকল উপজেলার অবৈধ ইটভাটা গুলোতে অভিযান অব্যাহত থাকবে। যথাযথ নিয়ম পালন পর্যন্ত ভাটা বন্ধ রাখার নির্দেশ দেন তিনি।

বিকেল থেকে সন্ধ্যার পর পর্যন্ত অভিযান চালিয়ে ত্রিশাল সদর ইউনিয়নের বাগান ও সাখুয়া ইউনিয়নের আখরাইল গ্রামের শোয়েব, বাগান, ত্রিশাল, হামিদ, দোয়েল ও শাপলা ব্রিকসকে ৩৪ লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।

বার্তা বাজার/ এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর