যশোরে গৃহবধূকে ধর্ষণ, গ্রেফতার ২

যশোর চৌগাছায় এক গৃহবধূ (১৮) ধর্ষণের অভিযোগে শহিদ আলী(৩২)ও আব্দুল করিম (৩৫)নামে দুই যুবককে গ্রেফতার করেছে চৌগাছা থানা পুলিশ।এ ঘটনায় ধর্ষিতা নিজেই বাদি হয়ে চৌগাছা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। মামলা নং- ০৮, তারিখ ১০.১২.১৯।

ধর্ষিতার লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, চৌগাছা শহরের একটি গ্রামের বাসিন্দা ওই মেয়েটির একমাস আগে বিয়ে হয় চৌগাছা উপজেলার স্বরূপদাহ ইউনিয়নের একটি গ্রামে। বিয়ের পর থেকেই স্বামী ও শ্বাশুড়ি মেয়েটিকে নির্যাতন করতে থাকে। নির্যাতনের এক পর্যায়ে সোমবার রাত আটটার দিকে মেয়েটি স্বামীর বাড়ি থেকে পালিয়ে বিলের (ধানক্ষেতের) মধ্য দিয়ে চৌগাছা-মহেশপুর সড়কের হাজরাখানা মোড়ে শহিদ আলীর চায়ের দোকানের পাশে গিয়ে দাড়াই। তখন চায়ের দোকানদার শহিদ আলী কৌশলে দোকানের পাশে মেহগনি বাগানে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

ধর্ষণের পর দোকানের পাশে থাকা আব্দুল করিমের বাড়িতে রাখে। করিম তার নিজের বাড়িতে গৃহবধূকে পুণরায় ধর্ষণ করে।

চৌগাছা থানার(ওসি)রিফাত খান রাজীব বিষয়টি নিশ্চিত করে বলেন,মামলার আসামীদের বুধবার দুপুরে আটক করে ধর্ষণ মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।একই সাথে ধর্ষিতা গৃহবধূকে ডাক্তারী পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

বার্তা বাজার/ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর