বগুড়ায় জেলা প‌রিষ‌দ কর্তৃক স্থাপনা উচ্ছেদ অবৈধ দাবি করে সংবাদ সম্মেলন

বগুড়ার মোকামতলায় জেলা প‌রিষ‌দের প্রায় ১১ কোটি টাকা মূল্যর ৭৩ শতক জ‌মি ও নির্মিত স্থাপনা উচ্ছেদ কর‌তে অ‌ভিযান চা‌লিয়েছে জেলা প্রশাসন। মঙ্গলবার বেলা ১১ টার দিকে শিবগঞ্জ উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার আলমগীর ক‌বিরের নেতৃত্বে এই উ‌চ্ছেদ অ‌ভিযান প‌রিচালনা করা হয়।

এসময় জেলা প‌রিষদ চেয়ারম্যান মকবুল হো‌সেন সহ অন্যন্য সদস্যরা উপ‌স্থিত ছি‌লেন। এদিকে উচ্ছেদ কৃত জমি নিজেদের ক্রয় কৃত সম্পদ বলে দাবি করেছে স্থানীয় মোফাক্খর হোসেন নান্নু চৌধুরীর তিন সন্তান। বুধবার এবিষয়ে বগুড়া প্রেস ক্লাবে উপস্থিত হয়ে লিখিত বক্তব্য দেন তারা।

এসময় তারা জেলা প্রশাসনের এমন উদ্যগকে অমানবিক দাবি করে বলেন, বগুড়া জেলা পরিষদের আওতায় এক নিলাম বিজ্ঞপ্তিতে ১৯৭৯ সালে আমাদের বাবা মুরহুম মোফাখখর হোসেন নান্নু চৌধুরী সর্বচ্চ দরদাতা হিসাবে বিজয়ি হয়ে মোকামতলা বন্দরের ৭৩ শতক জমি ক্রয় করে,এবং আমার বাবাকে জমি হস্থান্তরও করে।

যা এখনও আমরা ভোগ দখল করে আসছি।জমি হস্তান্তর করলেও জেলা পরিষদ আমার বাবাকে দলিল করে না দেয়ায়,আমরা পরবর্তীতে ২০১৫ সালে দলিল চেয়ে বগুড়া সাব জজ আদালতে মামলা করি (মামলা নম্বর ১৬৮/১৫) যা এখনও বিচারাধিন রয়েছে। চলমান এই মামলাটির আগামি ২৬/১/২০২০ সালে হাজিরার পরবর্তী তারিখ ধার্য্য আছে। কিন্তু মামলাটি বিচারাধীন থাকা স্বত্তেয় জেলা পরিষদ কোনরুপ পূর্ব নোটিশ ব্যতিত অামাদের জমি দখলে নেয়। এসময় ১৪ টি গুড়িয়ে দেয়া হয়।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীর বলেন, এটি জেলা পরিষদের সম্পদ। জেলা পরিষদের
নির্দেশ মোতাবেক ও আদালতের কোন স্থিতি অবস্থা (ষ্ট্রে অর্ডার) না থাকায় স্থাপনাটি উ’চ্ছেদ করা হয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর