বগুড়ার শেরপুরের কানাইকান্দর গ্রামে বিক্রিকৃত জমি থেকে জোরপূর্বক গাছ কেটে নেওয়ার ঘটনায় গত মঙ্গলবার রাতে শেরপুর থানায় ৮ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগে জানা যায়, উপজেলার শাহ বন্দেগী ইউনিয়নের কানাইকান্দর গ্রামের মৃত শাজাহান আলীর ছেলে ফার্ণিসার ব্যবসায়ি মো. রফিকুল ইসলাম একই গ্রামের আলাউদ্দিন প্রামানিকের ছেলে মো. হাকিম প্রামানিকের কাছ থেকে গত মে মাসে বেশ কয়েকটি গাছসহ ৬ শতক জমি ক্রয় করেন।
এরই একপর্যায় হাকিম, ফেরদৌস ও তাদের লোকজন নিয়ে গত রোববার সকাল ৭টার দিকে ওই জমিতে থাকা আড়াই লক্ষ টাকার ৫টি লিচু, ৪টি আম, ৩টি ইউক্যালেপ্টাস গাছ জোরপূর্বক কেটে নিয়ে যায়।
এ ঘটনা নিয়ে জমির মালিক ফার্ণিসার ব্যবসায়ি মো. রফিকুল ইসলাম বাদি হয়ে গত মঙ্গলবার রাতে শেরপুর থানায় ৮ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ প্রসঙ্গে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর জানান, অভিযোগ পেয়েছি। তদন্তের করে ব্যবস্থা নেওয়া হবে।
বার্তাবাজার/এমকে