পানি উন্নয়ন বোর্ড কর্তৃক জোরপূর্বক জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

পাবনায় পানি উন্নয়ন বোর্ড কর্তৃক জোরপূর্বক মালিকানা জমি দখলের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভূক্তভোগীরা।

আজ বুধবার দুপুরে পাবনা প্রেসক্লাব সেমিনার হল রুমে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন জোর দখল কর্তৃক ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগ পাঠ করেন মোঃ মোকছেদ আলী। এসময় তিনি সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে জানান সুজানগর উপজেলার পানি উন্নয়ন বোর্ডের অধিনে বান্নাই নদী খনন প্রকল্পের মাধ্যমে খনন কার্যক্রম শুরু করা হবে।

ঐ এলাকার অধিকাংশ জমিই সরকারি খাস খতিয়ানিভূক্ত, শুধু এই প্রকল্পের মধ্যে সাবেক ৬৩৪ দাগ প্রজার ব্যক্তি মালিকানায় জমি যা সি. এস রেকর্ডমূলে মালিকপক্ষ ভোগ দখল করে আসছে র্দীঘদিন ধরে। বৈধ কাগজপত্র এস. এ ও আর এস. রেকর্ড প্রজার নামে যথাযথাভাবে হয়েছে। সি.এস. রেকর্ডের জমির মালিক হওয়া সত্ত্বেও পানি উন্নয়ন বোর্ড সাবেক ৬৩৪ দাগের কোন মলিক পক্ষকে কোন কিছু অবহিত না করে এককভাবে ব্যক্তি মালিকানা জমি প্রকল্পের অন্তর্ভুক্ত করেছেন ও জমির উপর লাল ফ্ল্যাগ পুতে দিয়েছেন।

এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের আ লিক কর্তৃপক্ষের নিকট কাগজপত্র দেখানোর জন্য অনুরোধ করেও তারা কোন সহযোগিতা করেননি বরং আমাদের নানা ধরণের মনগড়া ভিত্তিহীন কথা বলেছেন যাতে আমার অপমানিত হয়েছি। তাই প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাচ্ছি। আমাদের কষ্টার্জিত ভুমি প্রকল্প থেকে বাদ দিয়ে রুটি রুজি সচল রাখার নিশ্চয়তা দান করবেন যা আমাদের বাঁচা মরার সাথে জড়িয়ে আছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর