মিঠুন ৮৪, সিলেট ১৬২

বঙ্গবন্ধু বিপিএল ২০১৯-এর প্রথম ম্যাচে ব্যাট হাতে ঝড় তুললেন মোহাম্মদ মিঠুন। ৪৮ বলে ৮৪ রানের হার না মানা ইনিংস উপহার দিয়েছেন তিনি। তাতে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ২০ ওভারে ১৬২/৪ সংগ্রহ করেছে সিলেট থান্ডার।

টস হেরে ব্যাটিংয়ে নামে সিলেট। দলীয় ৫ রানে বিদায় নেন রনি তালুকদার। ৮ বলে ৫ রান করে রুবেল হোসেনের বলে আউট হন রনি। দলীয় ৫১ রানে দ্বিতীয় উইকেট হারায় তারা। ২৩ বলে ৩৫ রান করা জনসন চালর্সকে সরাসরি বোল্ড করেন স্পিনার নাসুম আহমেদ। ১০ রান পর বিদায় নেন জীবন মেন্ডিস।

৪ বলে ৪ রান করে রায়াড এমরিটসের শিকার হয়ে সাজঘরে ফেরেন জীবন। তাতে চাপে পড়ে যায় সিলেট।

প্রথম ১০ ওভারে সিলেটের সংগ্রহ ছিল ৬৬/৩। পরের ১০ ওভারে ১ উইকেট হারিয়ে ৯৬ রান তুলে দলটি। যাতে মিঠুনের অবদান ৬৯ রান। চতুর্থ উইকেটে অধিনায়ক মোসাদ্দেক হোসেনের সঙ্গে ৯১ রানের জুটি গড়েন তিনি। রুবেলের করা ইনিংসের শেষ ওভারে আউট হন মোসাদ্দেক। ৩৫ বলে ২৯ রান করেন তিনি। মিঠুন ৪৮ বলে ৪ বাউন্ডারি ও ৫ ছক্কায় ৮৪ রান করে অপরাজিত থাকেন।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর