আচমকা ঘুড়ির সুতা গলায় জড়িয়ে করুণ মৃত্যু

ঘুড়ির সুতা গলায় জড়িয়ে যায় এক কিশোরের। এ কারণে তার করুণ মৃত্যু হয়েছে। এ ঘটনাটি ঘটেছে ভারতের কলকাতার খড়গপুর সেন্ট্রাল বাসস্টান্ডে। মৃত কিশোরের নাম সাদিক খান (১৫)। বাড়ি খড়গপুর চার নম্বর ওয়ার্ডের পাঁচ বেড়িয়ার কাজি মহল্লা এলাকায়। ঘটনার অভিযোগ দায়ের হয়েছে খড়গপুর থানায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে সাইকেলে তার বোনকে নিয়ে স্কুলে ছাড়তে যাচ্ছিল সাদিক। সেই সময় খড়গপুর বাসস্টান্ড এলাকায় ৮থেকে ১০ বছরের কয়েকটি ছেলে ঘুড়ি উড়াচ্ছিল। আচমকা ঘুড়ির সুতা সাদিকের গলায় জড়িয়ে যায়। সাইকেল থেকে মাটিতে পড়ে যায় সে চিৎকার করে বলতে থাকে ছাড় ছাড়।

অভিযোগ, যারা ঘুড়ি উড়াচ্ছিল তারা সুতা টেনে দেওয়ায় গলা কেটে যায় সাদিকের। স্থানীয় মানুষ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর