বিভিন্ন জেলায় ধান সংগ্রহ শুরু

আনুষ্ঠানিকভাবে ২৬ টাকা কেজি দরে বাগেরহাট ও শেরপুরসহ দেশের বিভিন্ন জেলায় ধান সংগ্রহ শুরু করেছে সরকার।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে বাগেরহাটের সদর উপজেলার বেমরতা ইউনিয়ন পরিষদে কৃষকদের কাছ থেকে আমন ধান ক্রয় শুরু করে স্থানীয় সরকার। ধান সংগ্রহের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ। ধান সংগ্রহে কেউ দুর্নীতির আশ্রয় নিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন জেলা প্রশাসক।

লটারির মাধ্যমে আমন ধান সংগ্রহ অভিযান শুরু হয়েছে শেরপুরে। এ সময় স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এ সংগ্রহ অভিযান শুরু হয়। এ বছর জেলার ৫টি উপজেলায় ৯ হাজার ৪শ’ টন ধান সংগ্রহ করা হবে বলে জানায় কৃষি বিভাগ।

এদিকে জয়পুরহাটে ইউনিয়ন পর্যায়ে লটারির মাধ্যমে নির্বাচিত কৃষকদের কাছ থেকে ধান কেনা শুরু করেছে উপজেলা খাদ্য বিভাগ। এ উপলক্ষে একটি উদ্বোধনী সভার আয়োজন করা হয়।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর