৪০তম বিসিএস’র লিখিত পরীক্ষা ৪ জানুয়ারি

৪০তম বিসিএস’র লিখিত পরীক্ষা আগামী ৪ জানুয়ারি থেকে শুরু হবে। পরীক্ষা চলবে ৮ জানুয়ারি পর্যন্ত। মঙ্গলবার (১০ ডিসেম্বর) বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি) এর পরীক্ষা নিয়ন্ত্রক আ. ই. নেছার উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরীক্ষার হল, আসন ব্যবস্থা এবং পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত নির্দেশাবলি যথাসময়ে সংবাদ মাধ্যম ও কমিশনের ওয়বসাইটে (www.bpsc.gov.bd) প্রকাশ করা হবে।

প্রিলিমিনারিতে পাস করা ২০ হাজার ২৭৭ জন পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় অংশ নেবে। গত ২৫ জুলাই প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশিত হয়।

বার্তা বাজার/ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর