বগুড়ায় জেলা প‌রিষ‌দের জমি অ‌বৈধ দখল মুক্ত কর‌তে অ‌ভিযান

বগুড়ার মোকামতলায় জেলা প‌রিষ‌দের প্রায় ১৬ কোটি টাকা মূল্যের ৭৩ শতক জ‌মি অ‌বৈধ দখল মুক্ত কর‌তে অ‌ভিযান চা‌লিয়েছে জেলা প্রশাসন। মঙ্গলবার বেলা ১১ টা থে‌কে শিবগঞ্জ উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার আলমগীর ক‌বির এর নেতৃত্বে এই উ‌চ্ছেদ অ‌ভিযান প‌রিচালনা করা হয়।

এসময় জেলা প‌রিষদ চেয়ারম্যান মকবুল হো‌সেন সহ অন্যন্য সদস্যরা উপ‌স্থিত ছি‌লেন। জানা যায়,জেলার মোকামতলা বন্দর এলাকার ডাক বাংলোর ৭৩ শতক জমি নিলামে বিক্রির জন্য দরপত্র অাহবান করলে স্থানীয় মোফাক্খর হোসেন নান্নু চৌধুরী সর্বোচ্চ দরদাতা হিসেবে জমিটি ক্রয় করে ভোগদখল করতে থাকে।

যেখানে তারা ১৪টি দোকান সহ একটি ৩ তলা বাড়ি তৈরি করেন। এরই মধ্যে ১০ ডিসেম্বর সোমবার বগুড়া জেলা পরিষদের নির্দেশ মোতাবেক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীরের নেতৃত্বে অভিযান চালিয়ে দোকান ও বাড়িটি ভেঙ্গে দিয়ে উ’চ্ছেদ করা হয়।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীর বলেন, এটি জেলা পরিষদের সম্পদ। জেলা পরিষদের নির্দেশ মোতাবেক ও আদালতের কোন স্থিতি অবস্থা (ষ্ট্রে অর্ডার) না থাকায় স্থাপনাটি উ’চ্ছেদ করা হয়েছে। কিন্তু স্থাপনা মালিকে অভিযোগ করে নান্নু চৌধুরীর ওয়ারীশ বৈধ কোন কাগজপত্রও নেই তাদের।

বৈধ কাগজপত্র না থাকার ব্যাপারে নান্নু চৌধুরীর ছেলে মুন্না চৌধুরী ও ফজলে রাব্বী বলেন, জেলা পরিষদ কর্তৃক জমি প্রদান করা হলেও জেলা পরিষদ থেকে কোন কাগজপত্র সরবরাহ করা হয়নি।

তারা আরও বলেন, আজকাল করে কাগজপত্র প্রদানে কালক্ষেপণ করলে নিরূপায় হয়ে আমরা দলিল চেয়ে ২০১৫ সালে বগুড়া সাব-জজকোর্টে একটি মা’মলা দায়ের করি, মা’মলা নং-১৬৮/১৫। মা’মলাটি এখনও বিচারাধিন অবস্থায় আছে, যা আগামী বছরের ২৬ জানুয়ারীতে শুনানীর জন্য দিন ধার্য্য আছে। মা’মলা চলমান অবস্থায় সম্পূূর্ণ অন্যায় ভাবে তারা এ ধরনের উচ্ছেদ অভিযান চালিয়েছে।#

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর