পুলিশ প্রশাসনের সাথে বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহার

ময়মনসিংহে আন্তঃজেলা বিআরটিসি বাস চলাচল বন্ধের দাবিতে পরিবহন মালিক সমিতির চলমান ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। ঘোষণার পর থেকে সকল রাস্তায় বাস চলাচল শুরু করেছে ।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ময়মনসিংহ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের হল রুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

মতবিনিময় সভায় সভাপত্বি করেন জেলা পুলিশ সুপার শাহ আবিদ হোসেন। এসময় ময়মনসিংহ জেলা মটর মালিক সমিতির সভাপতি মমতাজ উদ্দিন, জেলা মটর মালিক সমিতির মহাসচিব মাহবুবুর রহমান,জেলা মটরযান কর্মচারী ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম, বিআরটিসি ময়মনসিংহ ডিপোর ম্যানেজার লুৎফর আজাদসহ পুলিশের বিভিন্ন কর্মকর্তা ও মলিক-শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বার্তা বাজার/ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর