শত্রুতার জেরে গোয়াল ঘরে আগুন, ঝলসে গেল ৬টি মহিষ

সিরাজগঞ্জের তাড়াশে দূর্বৃত্তের দেয়া আগুনে নবীর উদ্দিন (৫৫) নামে এক কৃষকের গোয়ালে থাকা ছয়টি মহিষ পুড়ে ঝলসে গেছে। সোমবার ভোর রাতে উপজেলার সগুনা ইউনিয়নের নওখাদা গ্রামে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্থ কৃষক নবীর উদ্দিন জানান, কে বা কাহারা শত্রুতা বশতঃ তার গোয়াল ঘরে আগুন লাগিয়ে দেয়। পাড়ার প্রায় সব লোকজন মিলে আগুন নিভাতেই গোয়ালে থাকা ৩টি বড় মহিষ ও ৩টি মহিষের বাছুর পুড়ে একেবারে ঝলসে যায়।

এ সময় গোয়ালে থাকা মহিষ বাঁচাতে গিয়ে তার ছেলে শিপনের শরীরের বেশিরভাগ অংশ আগুনে পুড়ে যায়। এ প্রসঙ্গে তাড়াশ প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. এ জে এম সালাউদ্দিন বলেন, ক্ষতিগ্রস্থ কৃষকের মহিষের চিকিৎসার যথাযথ ব্যবস্থা করা হবে।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর