বাকৃবিতে ময়মনসিংহ মুক্ত দিবস পালিত

জাতীয় পতাকা উত্তোলন ও বিজয় র‌্যালির মাধ্যমে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ‘ময়মনসিংহ মুক্ত দিবস’ পালিত হয়েছে। ১৯৭১ সালের এই দিনে বৃহত্তর ময়মনসিংহ জেলা পাক-হানাদার মুক্ত হয়। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় জাতীয় দিবস উদযাপন কমিটির আয়োজনে মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় প্রশাসনিক ভবনের সামনে থেকে বিজয় র‌্যালিটি যাত্রা শুরু করে মুক্তিযুদ্ধের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভ মরণ সাগরের সামনে গিয়ে শেষ হয়।

এর আগে সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সেখান থেকে একটি বিজয় র‌্যালি বের হয় এবং মুক্তিযোদ্ধাদের স্মৃতির স্মরণে মরণ সাগরে পুস্পস্তবক অর্পণ করা হয়। পরে সেখানে একটি দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা সহ বিভিন্ন অনুষদের শিক্ষক ও শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

বার্তা বাজার/ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর