অবৈধ গ্যাস সংযোগ সরকারের একার পক্ষে পুরোপুরি বন্ধ করা সম্ভব নয় : প্রতিমন্ত্রী

‘অবৈধ গ্যাস সংযোগ সরকারের একার পক্ষে পুরোপুরি বন্ধ করা সম্ভব নয়’- জানালেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকালে সাভারে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইউস্টিটিউটে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পাওয়ার সেল গ্রীন ডেল্টা ইনস্যুরেন্স কোম্পানীর উদ্যোগে নবায়নযোগ্য শক্তির উদ্ভাবনী আইডিয়া প্রতিযোগীতা বিচ্ছুরণ এর ফাইনাল অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা জানান।

দেশের বিভিন্ন স্থানে যারা অবৈধ গ্যাস সংযোগ দিয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

দেশে এখন কোন বিদ্যুৎ এর ঘাটতি নেই উল্লেখ করে তিনি আরও বলেন, অবৈধ গ্যাস সংযোগ সরকারের একার পক্ষে পুরোপুরি বন্ধ করা সম্ভব নয়। এজন্য সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধি ও প্রশসানের কর্তা ব্যাক্তিসহ সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

প্রতিমন্ত্রী জানান, অবৈধ গ্যাস সংযোগকারী দেশ ও সমাজের শত্রু, তাদের বিরদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নিবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সিদ্দিক জোবায়ের, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স এর ব্যবস্থাপক পরিচালক ফারজানা চৌধুরী প্রমুখ।

এর আগে অনুষ্ঠানে পাওয়ার সেল গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স ও ইয়াং বাংলার উদ্যোগে ১০ জন উদ্ভাবককে এ্যাওয়ার্ড প্রদান করা হয়।

বার্তা বাজার/ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর