ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ৪টি ইউনিটে ৮৭২ টি আসন খালি রয়েছে।
মেধাতালিকা থেকে ভর্তির পর এ আসন খালি রয়েছে। অপেক্ষমান তালিকা থেকে এসব শূন্য আসন পূর্ণ করা হবে বলে রেজিস্ট্রার অফিস সূত্রে জানা গেছে।
সংশ্লিষ্ট ইউনিট সূত্রে জানা গেছে, এবছর বিশ্ববিদ্যালয়ের ৩৪টি বিভাগের মোট ২৩০৫টি আসনে মেধাতালিকা থেকে ১৪৩৩ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন।
ফলে ধর্মতত্ত্ব অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে ২৪০টি আসনের মধ্যে ৩০টি আসন।
কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদ সমন্বিত ‘বি’ ইউনিটে ১০৬৫টি আসনের মধ্যে ৪৩১টি আসন। ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে ৪৫০টি আসনের মধ্যে ১৫৬টি আসন এবং বিজ্ঞান, জীব বিজ্ঞান এবং প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ ভুক্ত ‘ডি’ ইউনিটে ৫৫০টি আসনের মধ্যে ২৫৫টি আসন খালি রয়েছে। যা অপেক্ষমান তালিকা হতে পূর্ণ করা হবে বলে জানা যায়।
উল্লেখ্য যে, ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.iu.ac.bd) তে পাওয়া যাবে।
বার্তা বাজার/ডব্লিও.এস