সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে যুবক আটক

যশোর বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টের সামনে থেকে পাসপোর্ট যাত্রীর নিকট হতে ১২ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগে আকাশ খাঁ (২৩) নামের এক প্রতারককে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড(বিজিবি) সদস্যরা। এসময় তার কাছ থেকে দৈনিক নওয়াপাড়া পত্রিকার দুটি আইডি কার্ড উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার(০৯ ডিসেম্বর)দুপুরে বেনাপোল চেকপোস্ট প্যাছেঞ্জার টার্মিনালের সামনে থেকে ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা তাকে আটক করে।আটক প্রতারক বেনাপোল পোর্টথানা তালশারী গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।জানা যায়,ভারতে চিকিৎসার উদ্দেশ্যে বেনাপোল আসেন সাতক্ষীরার দেবব্রত দেবনাথ।

এসময় চেকপোষ্টে প্যাসেঞ্জার টার্মিনালের সামনে চিহ্নিত চার প্রতারক প্রশাসনের পরিচয় দিয়ে ভয় দেখিয়ে ১২ হাজার টাকা ছিনিয়ে নেয়।পরে ঐ যাত্রী বিজিবির কাছে অভিযোগ দিলে বিজিবি প্রতারক চক্রের আকাশ নামে একজনকে আটক করে।পরে তার শরীর তল্লাশী করে পকেট থেকে ছিনতাইয়ের ১০ হাজার টাকা ও দৈনিক নওয়াপাড়া পত্রিকার ৫ বছর মেয়াদের দুটি আইডি কার্ড পাওয়া যায়। এ প্রতারক ছিনতাইয়ের কথা শিকার করে জানায়,তাকে পত্রিকা সরবরাহের জন্য বেনাপোলের দিঘিরপাড় গ্রামের সাংবাদিক পরিচয়ের কামাল নামে এক ব্যক্তি টাকার বিনিময়ে এ কার্ড দুটা তৈরী করে দিয়েছে।সে আরটিভি এবং যুগান্তর পত্রিকায় কাজ করে।

বেনাপোল চেকপোষ্ট আইসিপি ক্যাম্পের সুবেদার মিজানুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন,আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

বার্তা বাজার/ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর