তেঁতুলিয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাজিব ইসলাম( ২৫) ও আনিছুর (২৩) নামে দুই আরোহী নিহত হয়েছে।এসময় আনিছুর রহমান নামে একজন গুরুতর আহত হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে নেওয়ার সময় তার মৃত্যু হয়।

নিহত রাজিব ইসলাম উপজেলার ১ নং বাংলাবান্ধা ইউনিয়নের সিপাইপাড়ার আমির হোসেনের ছেলে ও অপর জন একই ইউনিয়নের চতুরাগছ এলাকার মোফার উদ্দিনের ছেলে।

প্রতক্ষদর্শীরা জানায় , প্রায় দুপুর ২ টায় সময় তেতুলিয়া – বাংলাবান্ধা মহাসড়কের নজরুল সরণীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। পরে তাদের উদ্ধার করে তেঁতুলিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে দায়িত্বরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করে অপর জন রংপুরে নেওয়ার সময় মারা যায়।

তেঁতুলিয়া উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলুর উপস্থিতিতে পরিবারের কাছে রাজিবের লাশ হস্তান্তর করা হয়েছে।

তেতুলিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের দ্বায়িত্বরত চিকিৎসক আবুল বাশার ও তেতুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো জহিরুল ইসলাম একজন নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

বার্তা বাজার/ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর