ঘাটাইলে অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ছাই, ৭ লাখ টাকার ক্ষতি

মঙ্গলবার ভোররাতে ঘাটাইলে অগ্নিকান্ডে বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এতে ঘরের ভিতরে থাকা ধান চাল ও আসবাবপত্র পুড়ে গিয়ে কমপক্ষে ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে।

উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের কামারচালা গ্রামে সাবেক ইউপি সদস্য আতাব আলীর বাড়িতে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ঘরের মালিক আতব আলীর ছেলে সৌদি প্রবাসী নজরুল ইসলমের স্ত্রী ঘরটি তালাবদ্ধ করে বাপের বাড়িতে যান। ভোরে চারটার দিকে ঘরে হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। আগুন দেখে ডাক চিৎকারে আশে পাশের লোকজন দৌড়ে আসে। পরে এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আসে। তৎক্ষনে ঘরের টিভি ফ্রিজসহ সকল আসবাপত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৭ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়। ধারণা করা হচ্ছে বৈদ্রতিক শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয়।

বার্তা বাজার/ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর