ওসিরা কি নিজেদের জমিদার মনে করেন?

টাঙ্গাইলের সখিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ওসিকে তলব করেছেন হাইকোর্ট। সরকারি পুকুর বরাদ্দে ইজারা নিয়ে এক মামলার আদেশের বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবীকে জিজ্ঞাসাবাদ করায় তাদের তলব করা হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী সঠিক কিনা এ বিষয়ে যাচাই-বাছাইয়ের কারণ ব্যাখ্যা করার জন্য ১৭ ডিসেম্বর তাদের আদালতে সশরীরে উপস্থিত হতে বলা হয়েছে।

আদালত বলেন, ওসিরা নিজেরে কি মনে করে? তারা কি নিজেদের জমিদার মনে করেন।

সহকারী অ্যাটর্নি জেনারেল মো. সাইফুল আলম এসব তথ্য জানান।

মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আজ আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট তপু গোপাল ঘুষ। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. সাইফুল আলম ও প্রহ্লাদ দেবনাথ।

বার্তা বাজার/ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর