‘মানবাধিকার সুরক্ষায় তারুণ্যের অভিযাত্রা’ এই স্লোগানে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় আইন অনুষদের আয়োজনে একটি র্যালি বের হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মৃত্যুঞ্জয়ী মুজিবের পাদদেশে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আইন অনুষদের ডিন অধ্যাপক ড. রেবা মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা। আরো উপস্থিত ছিলেন আইন বিভাগের অধ্যাপক ড. শাহজাহান মন্ডল, সহকারী অধ্যাপক আরমিন খাতুন, আল ফিকহ্ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. আমজাদ হোসেন, আইন ও ভূমি ব্যাবস্থাপনা বিভাগের প্রভাষক মেহেদী হাসানসহ অন্যরা।
বার্তাবাজার/এমকে