ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের বিক্ষোভ সমাবেশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে পদবঞ্চিত নেতাকর্মীরা। মঙ্গলবার দুপুর পৌনে ২ টায় দলীয় টেন্ট থেকে বিক্ষোভ মিছিল বের করে তারা।

মিছিল থেকে বিভিন্ন দূর্নীতি বিরোধী স্লোগান দিতে দেখা যায়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মৃত্যুঞ্জয়ী মুজিবের সামনে এসে এক সমাবেশে মিলিত হয়।

জানা যায়, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি অনৈতিক অর্থ লেনদেনের বিনিময়ে করা হয়েছে অভিযোগ এনে কমিটির বিলুপ্তির দাবিতে তাদের এ বিক্ষোভ সমাবেশ।

এসময় সমাবেশে উপস্থিত ছিলেন, সাবেক সহ-সভাপতি আল আমিন জোয়ার্দার, সাবেক সাংগঠনিক সম্পাদক শিশির ইসলাম বাবু, তৌকির মাহফুজ মাসুদ, ছাত্র বিষয়ক সম্পাদক মিজানুর রহমান লালন, সহ-সম্পাদক ফয়সাল সিদ্দীকি আরাফাত প্রমুখ।

এদিকে বিক্ষোভ সমাবেশ চলাকালীন পদবঞ্চিত নেতাকর্মীরা আধা ঘণ্টার ও বেশি সময় ধরে প্রধান ফটকে তালা দিয়ে রাখলে বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়া ও ঝিনাইদহগামী বাস আটকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর