সড়ক দূর্ঘটনায় পুলিশ সহস্যসহ নিহত ২, আহত২

গোপালগঞ্জের কোটালীপাড়ায় সড়ক দূর্ঘটনায় এক পুলিশ সহস্যসহ ২জন নিহত এবং অপর দুইজন গুরুতর আহত হয়েছে। ১০ ডিসেম্বর বেলা ১২টায় কোটালীপাড়া রাজৈর সড়কের দেবগ্রাম নামক এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, জেলার কোশিয়ানি থানায় কর্মরত এএস আই মনির এবং কনস্টেবল এমদাদুল হক মটর সাইকেল যোগে কোটালীপাড়ার দিকে আসতেছিল। এ সময় বিপরীত দিক থেকে যাওয়া মটর সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে পুলিশ কনস্টেবল এমদাদুল হক (৩০) এবং এলাকার কাচিকাটা গ্রামের শচীন বিশ্বাসের ছেলে মৎস্য ব্যবহায়ী রঞ্জিত বিশ্বাস (২৮) ঘটনাস্থলেই নিহত হয়।

এছাড়া এ এস আই মনির এবং একই এলাকার ব্রজেন হালদারের ছেলে প্রো হালদার (২০) গুরুত্ব আহত হয়। এলাকাবাসীদের হতাহতদের কোটালীপাড়া হাসপাতালে নিয়ে আসে। অবস্থা মুমুর্ষ দেখে গুরুত্ব আহদের গোপালগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন অভিযোগ দায়ের হয়নি।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর