“মানবাধিকার সুরক্ষায় তারুণ্যের অভিযাত্রা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে সাতক্ষীরায় মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
মানবাধিকার বিষয়ক সি এস ও কোয়ালিশেন ও বে-সরকারি উন্নয়ন সংস্থা উত্তরনের অপ্রতিরোধ্য প্রকল্পের আয়োজনে মঙ্গলবার সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও পথ সভা অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল হামিদের সভাপতিত্বে উক্ত মানববন্ধন ও পথসভায় বক্তব্যে রাখেন, জেলা নাগরিক আন্দোলন মঞ্চের সভাপতি অ্যাড. ফাইমুল হক কিসলু, জেলা নাগরিক কমিটির আহবায়ক আনিছুর রহিম, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপী, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবদক কল্যাণ ব্যানার্জি, প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, বাংলাদেশ মহিলা পরিষদের সাধারন সম্পাদক জ্যোৎস্না দত্ত, উত্তরণ অপ্রতিরোধ্য প্রকল্পর সম্বয়কারী মনিরুজ্জামান জমাদ্দার প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন স্বদশে’র নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত।
বক্তারা বলেন, দেশে বহু মানবাধিকার সংস্থা থাকার পরও প্রতিনিয়ত শিশু ধর্ষন, অনিয়ম দূর্নীতি, অন্যায় অবিচার চলছে। বক্তারা এসব অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে যুব সমাজকে জাগ্রত করার আহবান জানান।
মানববন্ধনে এসময় এনজিও, শিক্ষা প্রতিষ্ঠান, নাগরিক সংগঠনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অংশ অংশগ্রহণ করেন।
বার্তাবাজার/এমকে