মঙ্গলবার সকালে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় হানাদার মুক্ত দিবস উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে হানাদার মুক্ত দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা কমান্ড কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল ও একটি শোভাযাত্রা পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন আয়োজিত ইউএনও মোঃ কামরুল ইসলামের সভাপতিত্বে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেব বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ সদস্য আতাউর রহমান খান, উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু, ঘাটাইল পৌর মেয়র শহীদুজ্জামান খান, সাবেক অধ্যক্ষ শামছুল আলম মনি, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ. তোফাজ্জল হোসেন, ডেপুটি কমান্ডার শাহনেওয়াজ, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা সুলতানা (শিল্পী), সাবেক মেয়র মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মিয়া, বাংলাদেশ মানবাধিকার কমিশনের ঘাটাইল উপজেলা শাখার সভাপতি মুক্তিযোদ্ধা এমদাদুল হক খান হুমায়ুন।
বার্তাবাজার/এমকে