পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

নাটোরের সিংড়ায় পানিতে ডুবে মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে সিংড়ার দমদমা-হাড়িগাড়ায় বাড়ির পাশের একটি পরিত্যক্ত পুকুরের পানিতে ডুবে তাদের মৃত্যু হয়।

নিহত দুই শিশু কাউছার হোসেন ও মিম খাতুন। শিশু কাউছারের বাবা শামীম হোসেন একজন দৃষ্টি প্রতিবন্ধী ও অপর শিশু মিম খাতুন দিনমজুর মিঠুন আলীর ছোট মেয়ে ছিলো।

স্থানীয় ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম জানান, মঙ্গলবার দুপুরে শিশু দুটি সবার অজান্তে বাড়ির পাশের একটি পরিত্যক্ত পুকুরে পড়ে ডুবে যায়। পরে বাড়ির লোকজন তাদের খোঁজ করে না পেয়ে পুকুরের কচুরিপানার মধ্যে একটি সেন্ডেল ভাসতে দেখে।

পরে তাদেরকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক ডা. সুমাইয়া আকতার তাদের মৃত ঘোষণা করেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর