কিশোরগঞ্জের বর্ষীয়ান রাজনীতিক মো. আব্দুল কাদের আর নেই

মুক্তিযুদ্ধের সংগঠক এবং ১৯৭০ সালের নির্বাচনে নির্বাচিত পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদের সদস্য (এমপিএ) বর্ষীয়ান রাজনীতিক মো. আব্দুল কাদের (৯৩) আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। শুক্রবার (৭ ডিসেম্বর) রাতে কিশোরগঞ্জ শহরের নিউটাউন এলাকার বাসভবনে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৯ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটায় ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তিনি ৫ ছেলে, ৪ মেয়ে, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের ছেলে ইটনা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতন জানিয়েছেন, বাদ আসর শহরের ঐতিহাসিক শহীদী মসজিদ প্রাঙ্গণে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে রাষ্ট্রীয় মর্যাদায় শহরের শোলাকিয়া এলাকার বাগে জান্নাত কবরস্থানে দাফন করা হবে।

তাঁর মৃত্যুতে রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়াও সামাজিক-সাংস্কৃতিক নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর