বিশ্বের কোন ধর্মে মানুষ হত্যা ও জঙ্গীদের স্থান নেই। সব ধর্মেই মানুষ হত্যারোধ, সন্ত্রাসীদের বিরুদ্ধে স্পষ্টভাবে বলা আছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার বসুন্ধরায় উগ্রবাদবিরোধী জাতীয় সম্মেলন ২০১৯-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দুই দিনব্যাপী এ সম্মেলন যৌথভাবে আয়োজন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসিইউ), ইউএসএইড ও জাতিসংঘ।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের খেয়াল রাখতে হবে আমাদের ছেলে মেয়ে যেন নিঃসঙ্গতা, বিষণ্নতা ও একাকীত্বে না ভোগে। তাদের বিভিন্নভাবে যুক্ত করতে হবে। তাহলে তাদেরকে আমরা জঙ্গিবাদের মতো মতবাদ বা চিন্তা-ভাবনা থেকে দূরে রাখতে পারবো।
তিনি আরো বলেন, কোনো মাদরাসা জঙ্গি তৈরি করে না। কেননা ইসলামে এটার কোনো স্থান নেই। তাছাড়া বিশ্বের কোনো ধর্মেই মানুষ হত্যাকে বিশ্বাস করে না।
উল্লেখ্য, দুই দিনব্যাপী এই সম্মেলনে শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ধর্মীয় প্রতিনিধি, সাংবাদিক, বিদেশী কূটনৈতিকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সরাসরি>>>উগ্রবাদ বিরোধী জাতীয় সম্মেলন থেকে
Gepostet von Barta Bazar am Montag, 9. Dezember 2019
বার্তাবাজার/কে.জে.পি