পাকুন্দিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় স্কুল ছাত্র নিহত

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় জিহাদ (৭) নামে এক প্রথম শ্রেণীর ছাত্র নিহত হয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে মঠখোলা-কটিয়াদী রোডের মধ্য মান্দারকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জিহাদ উপজেলার বুরুদিয়া মধ্য মান্দারকান্দি গ্রামের রফিকুল ইসলামের ছেলে এবং সে মধ্য মান্দারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র।

পাকুন্দিয়ার আহুতিয়া পুলিশ তদন্ত কেন্দ্র ইনচার্জ শফিকুল ইসলাম জানান, সকালে রাস্তা পারাপার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় ঘটনাস্থলেই জিহাদ মারা যায় পুলিশ চালক সহ মোটরসাইকেল আটক করে থানা নিয়ে আসে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর