পাবনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে মহিলা পরিষদের মানববন্ধন

ধর্ষণ ও যৌন নিপীড়ন মানবতায় বিরুদ্ধে রুখে দাড়াঁই এবং আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষে পাবনায় মহিলা পরিষদের বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে ঘন্টা ব্যাপি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ১১টায় পাবনা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে মহিলা পরিষদের সদস্যবৃন্দরা বক্তব্যে বলেন যৌন নিপীড়ন, নারী নির্যাতন, ধর্ষণ, ধর্ষনের পর হত্যাসহ নারীর প্রতি সকল প্রকার সহিংসতা রোধে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে তাহলে যৌন নিপীড়নের হাত থেকে রক্ষা পাবে।

উক্ত মানবন্ধনে উপস্থিত ছিলেন মহিলা পরিষদ পাবনা জেলা শাখার সভাপতি পূরবী মিত্র, সাধারণ সম্পাদক অ্যাড. কামরুন্নাহার জলিসহ মহিলা পরিষদ পাবনা শাখা’র সদস্যবৃন্দরা।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর