পঞ্চগড়ে বিশ্ব মানবাধিকার দিবস পালিত

“হে বিশ্ববাসী সুন্দর পৃথিবীতে সকলের প্রতি আন্তরিক হও” এই প্রতিবাদ্যে সারাদেশের ন্যায় পঞ্চগড়েও যথাযথ মর্যাদায় বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির আয়োজন করে আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন, পঞ্চগড় শাখা।

আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে সংগঠনটি কেন্দ্রিয় শহীদ মিনার-এর সামনে থেকে একটি র‍্যালি বের করে। পরে র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে আলোচনা সভায় অংশ নেয়। পরে আলোচনা সভা ও রক্তের গ্রুপ নির্ণয়ের মাধ্যমে কর্মসূচির সমাপ্ত হয়।

আইন ও সহায়তা কেন্দ্র (আসক)-এর পঞ্চগড় শাখার সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পঞ্চগড় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আসক-এর জেলা শাখার সাধারণ সম্পাদক রসুল বকস মানিক, সাংগঠনিক সম্পাদক সাইদুজ্জামান রেজা, সদর শাখার সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমূখ।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর