গ্যাস হিটার বিস্ফোরণে নিহত ১, আহত ৩

ঢাকার আশুলিয়ায় একটি সোয়েটার কারখানার গ্যাস হিটার মেশিন বিস্ফোরণে কারখানার দেয়াল ধ্বসে রিমা (২০) নামের এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ৭টার দিকে শিল্পাঞ্চল আশুলিয়ার খেজুরবাগান গৌরিপুরে ন্যাচারাল ভিলেজ সোয়েটার কারখানায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরো ৩ জন আহত হয়েছেন।

নিহত রিমা কুড়িগ্রাম জেলার চিলমারি থানার ঝাকুয়াপাড়া গ্রামের রহিম সাধুর মেয়ে। তিনি স্থানীয় মুরাদ পোশাক কারখানায় সুইং অপারেটর হিসাবে কর্মরত ছিলেন। পাশাপাশি তিনি ডিগ্রীতে লেখা পড়া করতেন বলেও জানা গেছে।

ফায়ার সার্ভিস জানায়, সকালে ওই কারখানায় গ্যাস সিলিন্ডার দিয়ে গ্যাস হিটার মেশিনের মাধ্যমে বয়লার মেশিনে গ্যাস রিফিল করার সময় মেশিনটির পাইপের সংযোগ ছুটে গিয়ে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় রাস্তা দিয়ে অফিস যাওয়ার সময় ওই শ্রমিক দেয়ালের নিচে চাপা পড়ে ও তিন জন আহত হয়। পরে ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ উদ্ধার করে। আহতদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলে পাঠানো হয়েছে।

আশুলিয়া ইপিজেড ফায়ার সার্ভিসের অফিসার ওহিদুল ইসলাম জানায় সকাল ৭ টা ৪৫ মিনিটের সময় বিস্ফোরণে ভবনের দেয়াল চাপায় ১জন নিহত হয়। আহত ৩ জন।

এব্যাপারে, ফায়ার সার্ভিসের-৪ এর জোন কমান্ডার আনোয়ারুল হক জানান, গ্যাস হিটার মেশিনের সংযোগ ছুটে গিয়ে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে ক্ষয়-ক্ষতির পরিমান জানা যায়নি।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর