বগুড়ার শেরপুরে ভ্রাম্যমান ট্রাকে করে ১০ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে টিসিবির পিয়াজ ৪৫ টাকা কেজি দরে বিক্রি শুরু হয়েছে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বগুড়া জেলা আওয়ামীলীগের নব নির্বাচিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মজিবর রহমান মজনু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জামশেদ আলাম রানা, উপজেলা ভেটেরিনারী সার্জন ডা. মো. রায়হান (পিএএ), উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুল কাদের, বগুড়া জেলা পরিষদের সদস্য মোস্তাফিজার রহমান ভুট্টো।
এ ব্যাপারে উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখ বলেন, আনুপাতিক হাড়ে ২ হাজার কেজি পিয়াজ প্রতিদিন বিক্রি করা হবে। এতে করে নিম্নবিত্ত পরিবারের লোকজন বেশী উপকৃত হবে।
বার্তাবাজার/এমকে