মার্কেটে আগুন: কোটি টাকা ক্ষতি

টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড় পাথাইলকান্দী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার ভোরে, এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। টানা এক ঘন্টার চেষ্টায় ভূঞাপুর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণ আনে। এতে, পুড়ে গেছে টিভি-ফ্রিজ ও কাপড়ের দোকানসহ আটটি দোকান।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর সাড়ে চারটার দিকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড় পাথাইলকান্দী বাজারে হাজী কুরবান আলী মার্কেটে হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখতে পায়। পরে, তারা ভূঞাপুর ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে টানা একঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ইতিমধ্যে পুড়ে যায় টিভি-ফ্রিজ ও কাপড়ের দোকানসহ আটটি দোকান। এতে, ক্ষতির পরিমান প্রায় কোটি টাকা।

ভূঞাপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার লিডার মহিদুর রহমান, আগুন লাগার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। পরে, দীর্ঘ এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হই। আগুনে আটটি দোকান পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর