দ্বিতীয় দিনের মতো বাস চলাচল বন্ধ, বিআরটিসির চালককে মারধর

ময়মনসিংহ থেকে বিভিন্ন সড়কে পরিবহন মালিক সমিতির নির্দেশে দ্বিতীয় দিনের মতো সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে। যাত্রী নিয়ে যাওয়ার পথে বিআরটিসি বাস আটকে চালককে মারধ করেছে শ্রমিকরা।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল থেকে মাসকান্দা বাসস্ট্যান্ড, পাটগুদাম বাস টার্মিনালসহ বিভিন্ন স্টপেজে যাত্রীবাহী বাস গুলো বন্ধ রাখা হয়েছে।

ছবি- বার্তা বাজার

বাস বন্ধ থাকায় ময়মনসিংহের বিভিন্ন উপজেলার পাশাপাশি ঢাকাসহ সব জেলাগামী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছে। তারা বিকল্প বিভিন্ন গণপরিবহনে বাড়তি ভাড়া দিয়ে এখন গন্তব্যে যেত বাধ্য হচ্ছে। মাঝে মধ্যে সিএনজি-অটোরিকশাও বন্ধ করে দেয়া হচ্ছে।

সকাল সাড়ে ১০ টার দিকে ফুলপুরের উদ্দেশ্যে বিআরটিসির একটি দ্বিতল বাস ময়মনসিংহ নগরের পাটগুদাম বাস মোড় থেকে ছাড়ে। বাসটার্মিনালের সামনে আসতেই বিক্ষুব্ধ পরিবহন শ্রমিকরা দ্বিতল বাসটি রোধ করে চালককে মারধর করে যাত্রীদের নামিয়ে দেয়। তাদের দাবি, বিআরটিসির বাস নিয়ম না মেনে চলছে। এতে সাধারণ গণপরিবহনে যাত্রী কমেছে।

ছবি- বার্তা বাজার

শ্রমিকনেতাদের ঘোষণার পর গতকাল থেকে বিভিন্ন পথে বাস চলাচল বন্ধ হয়ে যায়। এতে ময়মনসিংহ থেকে ফুলপুর, হালুয়াঘাট, ঈশ্বরগঞ্জ, নান্দাইলসহ বিভিন্ন উপজেলা ও পার্শ্ববর্তী শেরপুর, নেত্রকোনা ও কিশোরগঞ্জ এবং ঢাকাগামী যাত্রীরা দুর্ভোগে পড়েন। তারা পাটগুদাম আন্তজেলা বাস টার্মিনাল ও মাসকান্দা টার্মিনালে গিয়ে বাস না পেয়ে সিএনজিচালিত অটোরিকশা আর ইজিবাইকে করে গন্তব্যে যাচ্ছেন।

বিআরটিসি ডিপো (ময়মনসিংহ) এর ম্যানেজার লুৎফর আজাদ বলেন, জনসাধারণের দুর্ভোগের কথা ভেবে প্রশাসনের সহযোগিতা চেয়ে লিখিত আবেদন করেছি। আশা করছি খুব দ্রুত আমারা যাত্রী সাধারণকে সেবা দিতে পারবো।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর