৩৮ জন যাত্রী নিয়ে সামরিক বিমান নিখোঁজ

বিকাল ৪টা ৫৫ মিনিটে অ্যান্টার্কটিকার পথে রওনা হয় সি-১৩০ হারকিউলিস উড়োজাহাজটি। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উড়োজাহাজটির সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ বন্ধ হয়ে যায়।

অ্যান্টার্কটিকা যাওয়ার পথে ৩৮ জন যাত্রী ও ক্রু নিয়ে চিলির একটি সামরিক বিমান নিখোঁজ হয়েছে। ওই বিমানে ১৭ জন ক্রু ও ২১ জন যাত্রী ছিলেন। ঘটনা নিশ্চিত করেছে দেশটির বিমান বাহিনী।

স্থানীয় সময় ভোর ৬টায় পাতাগোনিয়ার পুন্তা অ্যারেনা শহরে বিমানটির সর্বশেষ অবস্থান ছিল। এরপর থেকে বিমানটির খোঁজ পাওয়া যাচ্ছে না। এরই মধ্যে বিমানটির খুঁজতে উদ্ধার অভিযান শুরু হয়েছে।

এদিকে চিলির প্রেসিডেন্ট সিবাস্তিয়ান পিনেরা এক টুইট বার্তায় জানান, বিমান নিখোঁজ হওয়ার ঘটনায় তিনি আতঙ্কিত।

রয়টার্স জানিয়েছে, চিলির দক্ষিণের শহর পুনটা অ্যারেনাস থেকে স্থানীয় সময় সোমবার বিকাল ৪টা ৫৫ মিনিটে অ্যান্টার্কটিকার পথে রওনা হয় সি-১৩০ হারকিউলিস উড়োজাহাজটি। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উড়োজাহাজটির সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ বন্ধ হয়ে যায়।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর