আশাশুনিতে রিভারভিউ কেওড়া পার্ক এর উদ্বোধন

সাতক্ষীরার আশাশুনিতে মরিচ্চাপ রিভারভিউ কেওড়া পার্ক ও শেখ রাসেল শিশু কর্ণার এর উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকালে মরিচ্চাপ ব্রীজের কাছে চরভরাটি জমিতে নির্মানাধীন পার্কের শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল।

উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল প্রধান অতিথির বক্তব্য দেন। বিশেষ অতিথি ছিলেন, ডিসি পত্নী মিসেস লাভলী কামাল, উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিম, ইউএনও পত্নী মিসেস কানিজ মীর, আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ ড. মিজানুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলমা খাতুন মিলি।

প্রধান অতিথি বলেন, আশাশুনিতে বড় বাজার, বিনোদন কেন্দ্র ছিলনা। ছিল কেবল পানি আর পানি। মানুষ বিনোদনের সুযোগ না পেয়ে অসামাজিক কাজে জড়িয়ে পড়ছিল। কেওড়া পার্কের বেষ্টনি দেখে আমার ভাল লেগেছিল, তাই ঢাকা থেকে আর্কটিস্ট এনে পার্কের বড় ধরনের উন্নয়ন পরিকল্পনা নিয়েছিলাম।

সেই থেকে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে পার্কের কাজ চলছে। পার্ক ও শিশু কর্ণারকে দর্শনীয় ও মনোরম ভাবে গড়ে তুলতে চাই। সাথে সাথে আশাশুনির হাটবাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ, পরিবেশ রক্ষা, অবৈধ ইটভাটা বন্ধ, খাদ্যে ভেজাল বিরোধী অভিযান অব্যাহত রেখে সাতক্ষীরাকে আধুনিক এবং গ্রীন সাতক্ষীরা ক্লিন সাতক্ষীরা হিসাবে গড়ে নজির স্থাপন করতে চাই। সবশেষে প্রধান অতিথি কেক কেটে পার্ক ও শিশু কর্ণারের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

উল্লেখ্য, ইতিমধ্যে পার্কের অভ্যান্তরিণ সড়ক নির্মান, বনের ভিতর দিয়ে নদীর পানির ভিতর পর্যন্ত পৌছে অনেকগুলো বসার জন্য চৌকি নির্মান, পার্কের মধ্যে বিভিন্ন স্থানে বসার ব্যবস্থা, পিকনিকের জন্য স্পস্ট, কেওড়া গাছের সুদৃশ্য বনায়ন ইত্যাদি কাজ করা হয়েছে। শেখ রাসেল শিশু কর্ণার বিনোদনের জন্য পাথর-কাঠ দিয়ে নির্মীত বিভিন্ন প্রজাতির প্রাণির প্রতিকৃতি, বাচ্চাদের বিনোদনের জন্য বিভিন্ন খেলাধুলার ব্যবস্থা করা হয়েছে। চলছে পার্কটিকে আরও উন্নত ও আকর্ষনীয় করার কার্যক্রম।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর