রায়েরবাজারে জুয়ার আড্ডা থেকে আটক ২২ জুয়াড়ি

রাজধানীর রায়েরবাজারের সাদেক খান কৃষিমার্কেট কাঁচাবাজার থেকে জুয়া খেলার সময় ২২ জনকে আটক করেছে র‌্যাব।

এসময় তাদের কাছ থেকে ১৬২ পিস ইয়াবা ও ৭৩ হাজার টাকা উদ্ধার করা হয়।

র‌্যাব-২ এর কোম্পানি কমান্ডার এসপি মহিউদ্দিন ফারুক সাংবাদিকদের জানান, সোমবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জুয়া খেলার সময় অভিযান চালিয়ে মাদক ও টাকসহ ২২ জনকে আটক করা হয়।

ওই কাঁচাবাজারে জুয়ার আড়ালে মাদক কেনাবেচা হতো বলে জানায় র‍্যাব।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর